রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর নির্বাচনে মনোনয়ন পত্র ক্রয় করলেন যারা….

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭০ Time View

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর:

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সর্ব বৃহৎ আর্থিক সমবায় সমিতি শেরপুরের ঝিনাইগাতী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিভিন্ন পদের বিপরীতে ৩২প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় করছেন।

১১ফেব্রুয়ারি রবিবার সকাল ১০থেকে বিকেল ৫টার মধ্যে সমিতির নিজস্ব্য কার্যালয় থেকে এসব মনোনয়ন পত্র বিক্রয় করা হয়।নির্বাচন পরিচালনা কমিটি ও উপজেলা সমবায় কার্যালয় সুত্রে জানা গেছে, ঘোষিত তফসীল মোতাবেক রবিবার ছিল মনোনয়ন পত্র বিক্রির নির্ধারিত দিন।

এ দিনে বিভিন্ন পদের বিপরীতে ৩২জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র ক্রয় করেন। ৩২ প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে মেহেদী হাসান হালিম, সালেহ আহম্মেদ, নাজমুল হক, ভাইস চেয়ারম্যান পদে জাফর ইকবাল, মাসুদুর রহমান, সেক্রেটারি পদে আলহাজ্ব হারুন উর রশিদ, নুরে আলম, আরিফুল ইসলাম, ট্রেজারার পদে মেহেদী হাসান মামুন, মাসুদুর রহমান, ফেরদৌসী বেগম বিউটি, ডিরেক্টর পদে ক-অঞ্চলে ৬জন, খ-অঞ্চলে ২ জন, গ-অঞ্চলে- ৬জন, ঘ-অঞ্চলে ২জন এবং ঙ-অঞ্চলে ৫জন।

মনোনয়ন পত্র জমা হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই হবে ১৪ফেব্রুয়ারি, প্রত্যাহার ২৮ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্ধ ২৯ফেব্রুয়ারি এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯মার্চ আদর্শ রিসোর্ট সেন্টার, শালচুড়ায়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে বিরতীহীন ভাবে। নির্বাচনটি অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে কাজ করছে বলে জানান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুকুনুজ্জামান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24