শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

অসহায় কল্পনার চিকিৎসার দায়িত্ব নিলেন সাংসদ এডিএম শহিদুল ইসলাম

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯৭ Time View

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের জড়াকুড়া গ্রামের বাসিন্দা আফতাব উদ্দিনের কন্যা ব্রেন টিউমারে আক্রান্ত হওয়া কল্পনা আক্তার(১৭) এর সর্বোচ্চ চিকিৎসার দায়িত্ব নিলেন -১৪৫ শেরপুর-৩ (শ্রীবরদীতে-ঝিনাইগাতী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম এমপি। গত ১০ ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে ৯ টার দিকে,দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসার জন্য ভর্তি থাকা অসুস্থ কল্পনা আক্তার ও তার পরিবারের লোকজনের সাথে সাক্ষাৎ করে সর্বোচ্চ চিকিৎসার দায়িত্বভার গ্রহন করেন তিনি।

সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম এমপি জানান,কল্পনার চিকিৎসার ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নজরে আশা মাত্রই অসহায় কল্পনা আক্তারের দায়িত্বভার গ্রহণ করে নিজস্ব তহবিল থেকে তাদেরকে নগত আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এছাড়াও তার চিকিৎসায় যেন কোন ঘাটতি না হয় সে লক্ষ্যে কর্তব্যরত চিকিৎসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।সম্প্রতি,গত ক’দিন আগে চিকিৎসা নিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি থাকা অবস্থায় অসহায় এ পরিবারটির পক্ষথেকে অসুস্থ কল্পনা’র শারীরিক অবস্থা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রকাশ করা হয়।

এরপর তা নজরে আসে সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম এমপি’র।দ্রুত খোঁজখবর নিতে অসুস্থ কল্পনা আক্তার ও তার অসহায় পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদানসহ তিনি দায়িত্ব নেন ব্যয়বহুল তার সর্বোচ্চ চিকিৎসার। ওই সময় দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24