রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

মসিক নির্বাচনে ফজলুল হক উজ্জ্বল কে  পুনরায় কাউন্সিলর হিসেবে দেখতে চান ওয়ার্ডবাসী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৩ Time View

শেখ মামুনুর রশীদ মামুনঃ

আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন  নির্বাচনে ১৪ নং ওয়ার্ডের সদ্য সাবেক  জনপ্রিয় কাউন্সিলর মোঃ ফজলুল হক উজ্জ্বল কে পুনরায়   দ্বিতীয়বারের মতো কাউন্সিলর হিসেবে দেখতে চায় ওয়ার্ডবাসী। তাই স্হানীয়  এলাকার ভোটার ও জনগণের জোর দাবিতে আবারও নির্বাচনে লাটিম প্রতীক নিয়ে লড়ছেন তিনি।

ওয়ার্ডবাসী জানান, ১৪ নং ওয়ার্ডের অসহায়, হতদরিদ্র ও অবহেলিত মানুষের বন্ধু এবং সুখে-দুঃখে যাকে কাছে পাওয়া যায় তিনি হলেন মোঃ ফজলুল হক উজ্জ্বল । ময়মনসিংহ  সিটি করপোরেশন নির্বাচনে এই সংগ্রামী নেতা ও সমাজসেবক মোঃ ফজলুল হক উজ্জ্বল কে  ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় সাধারণ জনগণ।

চরপাড়া এলাকার বাসিন্দা সোলেমান মোল্লা বলেন, ফজলুল হক উজ্জ্বল কে সামাজিক কর্মকাণ্ডে সব সময় পাওয়া যায়। এরকম কাউন্সিলর আমি কম দেখেছি। অসুস্থ থেকেও জনগণের খোঁজখবর রেখেছেন, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত না হয়েও নগদ অর্থ প্রদান করেছেন। আগামী নির্বাচনে মহান আল্লাহ তায়ালা যেন তাকে আবারও কাউন্সিলর নির্বাচিত করেন।

এ বিষয়ে কাউন্সিলর পদপ্রার্থী সদ্য সাবেক জনপ্রিয় কাউন্সিলর মোঃ ফজলুল হক উজ্জ্বল  বলেন, ‘দীর্ঘদিন সফলতার সঙ্গে কাউন্সিলর হিসেবে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছি।  ময়মনসিংহ  সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের একজন ক্ষুদ্র মানুষ হিসেবে সবসময় জনগণের পাশে থেকে সুখে-দুঃখে তাদের সেবা করার চেষ্টা করছি। বিশ্ব মহামারি করোনা সংকটকালীন সময়ে সর্বস্তরের জনগণের পাশে ছিলাম। এলাকার ভোটার ও জনগণের জোর দাবিতে আবারও এলাকার উন্নয়নের কথা চিন্তা করে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে  লাটিম প্রতীক  নির্বাচন করছি। ছোটবেলা থেকেই এই এলাকার মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে তাদের সেবা করার চেষ্টা করেছি। আরও বৃহৎ পরিসরে এলাকার উন্নয়নের জন্য আবারও কাউন্সিলর পদে জয়যুক্ত হয়ে এই এলাকা রোল মডেল হিসেবে গড়ে তুলবো। এই কারণে সকলের সহযোগিতা কামনা করছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24