রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

ফরিদপুরে গণিতে ভালো ফলাফল অর্জন করায় ২ শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান

লিয়াকত হোসেনঃ
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪৪ Time View

 

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগে ভালো ফলাফল অর্জনকারী দুই শিক্ষার্থীকে স্বর্ণপদক ও নগদ অর্থ পুরস্কার দিয়েছে শিক্ষাব্রতী দাতব্য প্রতিষ্ঠান এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এগারো বার এ স্বর্ণপদক দেওয়া হলো।

গতকাল রোববার দুপুরে সরকারি রাজেন্দ্র কলেজের শহর শাখায় ২০২০ সালের স্নাতকোত্তর পরীক্ষায় গণিতে রাজেন্দ্র কলেজ থেকে শ্রেষ্ঠ ফল লাভের জন্য এ বছর এক ভরি ওজনের স্বর্ণপদক ও নগদ ১৫ হাজার টাকা পুরস্কার পান তানজিয়া আক্তার। আর ২০২১ সালে অনুষ্ঠিত স্নাতক পর্যায়ের পরীক্ষায় শ্রেষ্ঠ ফল অর্জনকারী হিসাবে একই স্বর্ণের পদক ও নগদ ১০ হাজার টাকা পুরস্কার লাভ করেন সুমি খাতুন।

কলেজের গণিত বিভাগের প্রধান অধ্যাপক মো. হায়দার মিয়ার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা। বক্তব্য রাখেন এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা টি রহমান ও মাহফুজুল আলম মিলন, ফরিদপুর প্রেসক্লাবের আহ্বায়ক প্রফেসর মো. শাহজাহান, প্রফেসর শিপ্রা রায়, প্রফেসর রমা সাহা, সাংবাদিক পান্না বালা প্রমুখ। কলেজের গণিত বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং অন্যান্য অতিথিরা এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৪ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24