শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

আনোয়ারা-মান্নান বেগ ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামিক প্রতিযোগিতায় শায়েখ আহমাদুল্লা;কলরবের সংগীত পরিবেশনা

লিয়াকত হোসেন,ফরিদপুর:
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪২১ Time View

 

লিয়াকত হোসেন,ফরিদপুর:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে আনোয়ারা-মান্নান বেগ ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত।

আজ (৫ ফেব্রুয়ারি) সোমবার  ঐতিহ্যবাহী চরভদ্রাসন  হাজী ডাঙ্গী মাদ্রাসার মুহ্তাতামিম হাফেজ নোমানের সভাপতিত্বে ইসলামিক এ আয়োজনে প্রধান বক্তা/আলোচক হিসেবে আলোচনা করেন শায়েখ আহমাদুল্লা। এছাড়াও বিশেষ বক্তা/আলোচক হিসেবে ছিলেন আব্দুল হাই মুহম্মদ  সাইফুল্লাহ ও মুহাম্মদ বদরুজ্জামান।

এছাড়াও স্থানীয় অন্যান্য বক্তাগণ মূল্যবান তাশরীফ আনেন।

 

বিশিষ্ট সমাজসেবক ও যুবকদের অহংকার আনোয়ারা-মান্নান বেগ ফাউন্ডেশনের মহাসচিব আর্কিটেক্ট মুজাহিদ বেগের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ ইসলামিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আনোয়ারা-মান্নান বেগ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি  ও বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা.মহসিন বেগ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রভাবশালী সদস্য মো. ইলিয়াস বেগ নান্নু, শিল্পপতি শামসুল হক বেগ পান্নু প্রমুখ।

 

শীতকালীন কোরআন প্রতিযোগিতায় অংশ করা ১০জন বিজয়ীদেরকে পুরুষ্কার হিসেবে  বাই-সাইকেল তুলে দেন অনুষ্ঠানের প্রধান বক্তা/আলোচক শায়েখ আহমাদুল্লা।

এছাড়াও নিয়মিত মসজিদে জামায়ের সাথে ৪০ ওয়াক্ত নামাজ পড়া,সেরা কোরআন তেলায়তকারীসহ বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকরা বিজয়ীদেরকে  পুরষ্কার হিসেবে স্কুলব্যাগ,জুতা ও নগদ অর্থ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24