শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

রূপগঞ্জে আনন্দ উল্লাসে শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

সোহেল কবির, স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৪৩৫ Time View

 

সোহেল কবির, স্টাফ রিপোর্টারঃ

প্রতি বছরের ন্যায় এবারও নতুন বছরের প্রথমদিনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বই উৎসব-২০২৪ পালিত হয়েছে।

কিন্ডারগার্টেন, এবতেদায়ী মাদ্রাসা সহ প্রাথমিক বিদ্যালয় পর্যারের ৭০ হাজার ৭৮১ জন শিক্ষার্থী ও মাধ্যমিক বিদ্যালয় পর্যারেয় ৪০ হাজার ৩১৭ জন শিক্ষার্থীর মাঝে এ বই বিতরণ করা হয়।

আজ (১জানুয়ারি) সোমবার উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকার বীরপ্রতীক গাজী উচ্চ বিদ্যালয়, ভুলতা স্কুল অ্যান্ড কলেজ, সরকারি মুড়াপাড়া মডেল পাইলট হাই স্কুল, জনতা উচ্চ বিদ্যালয়, কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়, গর্ন্ধবপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, পূর্বগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়, জাঙ্গীর উচ্চ বিদ্যালয়, উপজেলার সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গোলাকান্দাইল মজিবুর রহমান উচ্চ বিদ্যালয়, কায়েতপাড়া এলাকার ব্রাইট বেবি আইডিয়াল হাই স্কুলসহ সকল প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই তুলে দেওয়া হয়।

উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বই উৎসব অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা। কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকার বীরপ্রতীক গাজী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী মাঝে বই তুলে দেন প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সরকারি মুড়াপাড়া মডেল পাইলট হাই স্কুলে শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন প্রধান শিক্ষক শাহ আলম, জাঙ্গীর উচ্চ বিদ্যালে শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন ফরিদ হোসেন মোল্লা, কায়েতপাড়া এলাকার ব্রাইট বেবি আইডিয়াল হাইস্কুলে শিক্ষার্থীদের মাঝে বই তুলেদেন ।

এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিংবডির সদস্য, শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। নতুন বইয়ের ঘ্রাণে আর উল্লাসে মেতে উঠে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24