সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

আজ বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী; কেক কেটে উদযাপন

স্টাফ রিপোর্টার:
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৪৮৪ Time View

আজ এশিয়ার প্রচীনঅতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের  ৭৬ প্রতিষ্ঠাবার্ষিকী।এ উপলক্ষে চলছে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। এর অংশ হিসেবে করতালি আর স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে জড়ো হচ্ছেন সংগঠনটির বিভিন্ন শাখার নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশের আয়োজন করেছে ছাত্রলীগ। এ সমাবেশেই জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। তাদের হাতে বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড।

সমাবেশে উপস্থিত রয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও ঢাবি শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সকাল থেকেই নানা কর্মসূচিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হয়। সকাল ৬টা ৩০ মিনিটে কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এরপর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগ নেতারা। পরে ঢাবির কার্জন হলে কেক কাটেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24