শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

ভালুকায় নৌকার কর্মী-সমর্থকদের উপর হামলা-মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৬২ Time View

আজহারুল ইসলাম,ময়মনসিংহ:

ময়মনসিংহের ভালুকায় নৌকার কর্মী-সমর্থকদের উপর হামলা- মারধর, আওয়ামী লীগ অফিস ভাংচুর,বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রীর ছবি ভাংচুর,ব্যবসায়ী প্রতিষ্ঠান দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৩ই জানুয়ারী শনিবার নৌকার নিবার্চন পরিচালনা অফিসে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপির আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নৌকা মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু লিখিত বক্তব্য বলেন, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকের কর্মী-সমর্থক কর্তৃক-৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনোত্তর ভালুকা উপজেলা বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড,পৌরসভার আওয়ামী লীগের অফিস ভাংচুর,ছাত্রলীগের অফিস ভাংচুর,বীর মুক্তিযুদ্ধা, নৌকার কর্মী-সমর্থকদের উপর হামলা- মারধর, ব্যবসায়ী প্রতিষ্ঠান দখল,রাজৈর মেম্বার রফিককে মেরে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে। আহত রফিক মেম্বার ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি আছে।

তার ২টি বিলের মাছ বিষ দিয়ে মেরে ফেলেছে, কাচিনা বাটাজোর চীফ এজেন্ট তরিকুল ইসলাম প্রফেসরকে মেরে গুরুতর আহত করে, মল্লিকবাড়ি নৌকার চীফ এজেন্ট প্রভাষক খসরু মোহাম্মদ রনিকে মারধর করে গুরুতর আহত করে,বিরুনিয়ার কৃষকলীগ সভাপতি শহিদুল কে মারধর করে আহত করে,মল্লিকবাড়ী মিশন পাড়ার সোহার্ত মাস্টারকে মারধর করে আহত করে,নারাঙ্গী উথুরার রতন ও তার বাবা- মাকে মারধর করে।

শাহজাহান মেম্বারের বাড়িতে হুমকি প্রদান করছে,৮ জানুয়ারী সকালে সাতেঙ্গা চৌরাস্তায় ৮/১০ জন সন্ত্রাসী আফতাব উদ্দিনের ছেলে শাহজানকে মারধর করে,মল্লিকবাড়ী আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্বাছ কে অপমান,ধীতপুর ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি সফিকুল ইসলামের কলা বাগানের ১০০ কলাগাছকেটে ফেলে দিয়েছে এবং তাকে মারধরের হুমকি দিচ্ছে,দেয়ালিয়া পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুলের সভাপতিকে হুমকি ও স্কুলে যেতে নিষেধ করছে,মেদুয়ারী ইউনিয়নের নৌকা করার অপরাধে ৫জন ইউপি সদস্যকে পরিষদে যেতে নিষেধ করা হয়েছে, বরাইদ বাজারে নৌকার অফিসে তালা মেরেছে এবং একটি চায়ের দোকান বন্ধ করে দিয়েছে।

নৌকার শতাধিক কর্মীকে ঘর থেকে বের না হওয়ার হুমকি দিচ্ছে,মেদুয়ারী ইউনিয়ন সাবেক যুবলীগ সভাপতি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রধান সমন্বয়কারী প্রফেসর মনোয়ার হোসেন রবিনের শান্তির বাজার নৌকার অফিস ভাংচুর ও দখল করে এছাড়াও ইউপি সদস্য সফিক চান মিয়া,ইউপি সদস্য আতিকুল ইসলাম আতিক,মামারিশপুরের হারুন মেম্বারের অফিসে হামলার চেষ্টা,তার ভাই সহ নাছির মেরে লাচ্চিত করে এছাড়াও ভালুকার বিভিন্ন ইউনিয়নে বিচ্ছিন্ন ঘটনা অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24