রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

ফরিদপুরে সন্ত্রাসী-চাঁদাবাজদের জায়গা হবে না: আব্দুর রহমান

ফরিদপুর প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৩০৫ Time View

 

ফরিদপুরের মাটিতে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ ও লুটেরাদের জায়গা হবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান। তিনি বলেন, গত নির্বাচনে একজন লুটেরা ৯৩ কোটি টাকা খরচ করে আপনাদের হৃদয় জয় করতে পারেনি।

শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে বোয়ালমারী পৌর বাস টার্মিনালে এক গণসংবর্ধনায় এসব কথা বলেন তিনি। বোয়ালমারী উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন এ সংবর্ধনার আয়োজন করে।

আব্দুর রহমান বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে যারা আমাকে ভোট দিয়েছেন, আর যারা দেননি সবাই আমার লোক। আমি ফরিদপুর-১ আসনের সবার এমপি, দেশের সবার মন্ত্রী। কারো প্রতি আমার কোনো আক্রোশ নেই, প্রতিহিংসা নেই। সবাই আমার কাছে সমান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী উন্নয়নের রাজনীতি করেন। আমরাও উন্নয়নের রাজনীতি করি। ফরিদপুর-১ আসনের ৩ উপজেলা মিলিয়ে নাগরিক কমিটি গঠন করেন। কী কী উন্নয়ন করতে হবে আমাকে জানান। প্রত্যেক উপজেলা উন্নয়নে ভরে যাবে। শেখ হাসিনা আপনাদের কোনো দাবিই ফেলবেন না। আগামী ৫ বছর শেখ হাসিনার সরকার দায়িত্ব পালন করবে। এই ৫ বছর আমি শেখ হাসিনার পাশে থাকলে ফরিদপুর-১ আসনকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাব।

তিনিবলেন, নির্বাচনের সময় তীব্র শীত উপেক্ষা করে যেসব নেতাকর্মী ভোট চেয়েছেন, ভোটকেন্দ্র পাহারা দিয়েছেন, সেসব নেতাকর্মীর কথা আমি কখনও ভুলে যাব না। নির্বাচনের আগে অনেক ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে। কিন্তু নির্বাচন বানচাল করতে পারেনি। ওরা বলেছিল, শেখ হাসিনার অধীনে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হবে না। কিন্তু শেখ হাসিনা অবাধ, নিরপেক্ষ করে বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন।

বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ  হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুলের সঞ্চালনায় সংবর্ধনা সভায় আরও বক্তব্য দেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, ছাত্রলীগের সাবেক সভাপতি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট লিয়াকত শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসতিয়াক আরিফ, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক সেলিম রেজা লিপন মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24