রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

এবার ইলেকশনে ছক্কা মেরে দিও-সাকিবকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

লিয়াকত হোসেনঃ
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৩৮০ Time View

 

আসন্ন দ্বাদশ জাতীয়  সংসদ নির্বাচন উপলক্ষে আজ  (২ জানুয়ারি) মঙ্গলবার ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বক্তব্যের  শেষের দিকে নির্বাচনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীদের একে একে পরিচয় করে দেন প্রধানমন্ত্রী। এসময় সাকিব আল হাসানকে পরিচয় করিয়ে দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, আমাদের একটা রত্ন আছে। সে (সাকিব আল হাসান) নাকি বক্তব্য রাখতে পারেন না। তবে তিনি ছক্কা ও বোলিং করতে পারেন। তাই তাকে (সাকিব আল হাসান) বলেছি- বক্তব্য রাখতে হবে না। এবার ইলেকশনে ছক্কা মেরে দিও।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনের প্রার্থী শামীম হকের সভাপতিত্বে জনসভার মঞ্চে আরও উপস্থিত ছিলেন মাগুরা, রাজবাড়ী ও ফরিদপুর জেলার সব আসনের আওয়ামী লীগের প্রার্থীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24