সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

নির্বাচন’ বর্জনের আহ্বান জানিয়ে রূপগঞ্জে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮৫ Time View

সোহেল কবির, স্টাফ রিপোর্টার:

‘ডামি নির্বাচন’ বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী বাজার ও লালমাটি এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তিনদিন ব্যাপী দলীয় কর্মসূচীর প্রথম দিনে গত মঙ্গলবার সকালে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে নেতাকর্মীরা এ কর্মসূচী পালন করেন।

এসময় উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মাহফুজুর রহমান হুমায়ুন আকন্দের নেতৃত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, সিনিয়র সহ-সভাপতি রফিক ভূইয়া, দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়া, কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড.গোলজার হোসেন, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আজিজ মাস্টারসহ উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি, যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ্যাড.মাহফুজুর রহমান হুমায়ুন আকন্দ বলেন, ক্ষমতাসীন আওয়ামীলীগের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় । তারা সাধারণ মানুষের সাথে নির্বাচনের নামে তামাশা করছে। মানুষের সরলতা নিয়ে খেলছে। আওয়ামীলীগের পাতানো নির্বাচন ও ডামি নির্বাচন বয়কটের আহ্বান জানিয়ে তিনি বলেন, মামা ভাগিনার ভাগাভাগির নির্বাচনে সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে যেতে দেব না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24