বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

আজ মুক্তাগাছা মুক্ত দিবস

মো: আনিসুর রহমান:
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৪০৭ Time View

১০ ডিসেম্বর ময়মনসিংহের মুক্তাগাছা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে ভোর হওয়ার সাথে সাথে মুক্তির বার্তা ছড়িয়ে পড়ে চারদিকে। মুক্তিবাহিনীর দুর্বার আক্রমনের মুখে দখলদার পাকিবাহিনী পালানোর মধ্যদিয়ে নয় মাসের শ্বাসরোদ্ধকর বন্দিদশার অবসান ঘটে মুক্তাগাছাবাসীর।

২৩ এপ্রিল জামালপুর হয়ে ময়মনসিংহ যাবার পথে পাকিবাহিনী মুক্তাগাছা দখল করে নেয়। ২ আগস্ট বড়গ্রাম ইউনিয়নের মানকোন, বাজেমানকোন, বিনোদবাড়ি মানকোন, দড়িকৃঞ্চপুর, মির্জাকান্দা, কাতলসার, কেজাইকান্দা, বুনবাড়িসহ প্রায় ১০/১২টি গ্রামে পাকবাহিনীর নৃশংসতায় একদিনেই প্রায় ৪শতাধিক নিরিহ মানুষ হত্যার স্বীকার হন। কিন্তু ধৈর্য হারাননি মুক্তিকামী জনতা।

অবশেষে ১০ডিসেম্বর ভোরের সূর্য উঠার পূর্বেই পাকবাহিনী ময়মনসিংহের ঘাটি ছেড়ে টাঙ্গাইল হয়ে ঢাকা পালাবার পথে মুক্তাগাছা ছেড়ে যায়। চূড়ান্ত স্বাধীনতা আসার আগেই মুক্ত হয় মুক্তাগাছা। মুক্তাগাছায় প্রতি বছর দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24