রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

১০ লোকাল ট্রেন বন্ধ, নিরাপত্তায় ২৭০০ আনসার সদস্য মোতায়েন

অনলাইন ডেস্ক:
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪৬৫ Time View
১০ লোকাল ট্রেন বন্ধ, নিরাপত্তায় ২৭০০ আনসার সদস্য মোতায়েন

চলমান হরতাল-অবরোধে নাশকতা এড়াতে ৫ জোড়া লোকাল ট্রেনের চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। রাত্রিকালীন চলাচল ঝুঁকিপূর্ণ মনে করায় এসব ট্রেন বন্ধ করা হয়েছে। এছাড়াও রেলের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে দুই হাজার ৭০০ আনসার সদস্য। চালু করা হয়েছে টহল ইঞ্জিন।

বিএনপি-জামায়াতের চলমান হরতাল-অবরোধ কর্মসূচির মধ্যে দেশের অন্যতম যোগাযোগ খাত রেলে কয়েকটি নাশকতার ঘটনা ঘটে। এতে প্রাণহানি হয় পাঁচজনের। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকাল ৩টায় কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের এ কথা জানান ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শফিকুর রহমান।

বন্ধ করা ট্রেনগুলো হচ্ছে- রাজশাহী-পার্বতীপুরে রুটের উত্তরা এক্সপ্রেস, ঈশ্বরদী রহনপুরগামী, ঢাকা থেকে নারায়ণগঞ্জ, ময়মনসিংহ থেকে ভূয়াপুর লোকাল ট্রেন ও জামালপুর থেকে সরিষাবাড়ি একটি ট্রেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24