রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৭ Time View

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬০১-এর একটি ফ্লাইট আজ বেলা ১১টা ৩৩ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রতিবারের মতো এবারও সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ বিকালে জেলার আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় ভাষণের মধ্য দিয়ে এর উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

এর আগে হয়রত শাহজালাল ও হয়রত শাহ পরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন শেখ হাসিনা। এর পর বিকাল ৩টায় সভাস্থলে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই আওয়ামী লীগের নির্বাচনি প্রচার-প্রচারণার আনুষ্ঠানিক সূচনা ঘোষিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24