
সারাদেশে বইছে নির্বাচনী হাওয়া । স্ব স্ব প্রতীকের প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও সাংবাদিককে মারধর-নাজেহালের অপরাধে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব এর আদালতে বাঁশখালীর নির্বাচনী কর্মকর্তা হারুন মোল্লা বাদী হয়ে মামলাটি করেন।
Somajer Alo24