রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

ময়মনসিংহে বালুবাহী ট্রাকের সাথে ট্রেনের ধাক্কায় নিহত ৪

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৬ Time View

 

ময়মনসিংহে বালুবোঝাই একটি ট্রাকে বলাকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর দেড়টার দিকে শম্ভুগঞ্জ চর রঘুরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্গাপুরের জারিয়া থেকে আসা বলাকা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের শম্ভুগঞ্জ চর রঘুরামপুর ক্রসিং পার হচ্ছিল। সেখানে প্রতিবন্ধকতা না থাকায় বালুবোঝাই একটি ট্রাক রাস্তা থেকে রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় লাইনের পাশে ছিটকে পড়ে ট্রাকটি। ট্রেনটি প্রায় এক কিলোমিটার সামনে এগিয়ে থেমে যায়।

এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। নিহত সবাই ট্রেনের যাত্রী বলে ধারণা করা হচ্ছে। একজনের মরদেহ ট্রাকের পাশ থেকে এবং অন্য তিনজনকে ট্রেনের সামনের অংশ থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24