শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

ফরিদপুরে নবাগত পুলিশ সুপারের যোগদান

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৫ Time View

ফরিদপুরে নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ মোর্শেদ আলম।  গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি যোগদান করে দায়িত্ব বুঝে নেন।

পরবর্তীতে অপরাহ্ণে পুলিশ সুপারের কার্যালয়ে তিনি বিদায়ী পুলিশ সুপার মো. শাহজাহান তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মাদ ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।

মোহাম্মদ মোর্শেদ আলম ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক (সম্মান) ও এমআইএস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পরে ২৫ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগদান করেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সারে থেকে অর্থনীতি বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেছেন।

ফরিদপুরে যোগদানের পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24