রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন নিয়ে ঝগড়া করবেন না

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৩ Time View
নির্বাচন নিয়ে ঝগড়া করবেন না মিলেমিশে থাকবেন

আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন নিয়ে ঝগড়া করবেন না। মিলেমিশে থাকবেন। দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা মিলেমিশে কাজ করবেন। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বুধবার আয়োজিত আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন কোথায়? পালিয়ে গেছে। ওরা (বিএনপি নেতারা) বলেছিল আওয়ামী লীগ পালিয়ে যাবে। অথচ এখন বিএনপিই পালিয়ে গেছে। সিলেট থেকেও পালিয়ে গেছে বিএনপি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ইসরায়েলি বাহিনীর চেয়েও নিষ্ঠুর। তারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন দিয়ে হেলপারসহ পুড়িয়ে মেরেছে।

ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল সাহেব এখন কোথায়? মির্জা ফখরুল সাহেব বলেছিলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা পালিয়ে যাবে। কিন্তু শেখ হাসিনা এখন কোথায় বলেন আপনারা? পালিয়ে যায়নি। তিনি বলেন, বিএনপি আছে? পালিয়ে গেছে। তারা বলে- নির্বাচনের পরের পাঁচ দিনে সরকারের পতন হয়ে যাবে। বিএনপি হলো ভুয়া। তাদের অবরোধ, হরতাল এবং তাদের সন্ত্রাস সব ভুয়া। তারা লাল কার্ড পেয়ে গেছে, এবার খেলা হবে।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি এখন অসহযোগ আন্দোলন করবে। বানরে সংগীত গায় শিলা জলে ভাসে। সে রকম হলো না? এরা নাকি অসহযোগ আন্দোলন করবে? ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সরদার। বিএনপি কি আছে? লাল কার্ড। নির্বাচনে আছে ১ হাজার ৮৯৬ জন। এই ১ হাজার ৮৯৬ জন ৭ জানুয়ারি সারা দেশে ৩০০ আসনে খেলবে। জোরদার খেলা হবে।

আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা আরও বলেন, ‘বিএনপির রাজনীতি, অবরোধ, আজকের কর্মসূচি অগ্নিসন্ত্রাস ভুয়া। বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র রুখতে হবে একসঙ্গে। আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে নিজেরাই পুড়ে মারা যাবেন। এরা নেতানিয়াহু ও ইসরায়েলি বাহিনীর চেয়েও নিষ্ঠুর। কী ঘটনা ঘটেছে তেজগাঁওয়ে। মা তার শিশুকে বুকে নিয়ে পুড়ে কয়লা হয়ে গেছে। কে করেছে? বিএনপি ও তার সন্ত্রাসীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24