মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

ঝিনাইগাতীতে পুলিশি অভিযানে ইয়াবা ও গাজাসহ অন্যান্য মামলায় গ্রেপ্তার- ১১

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি :
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩০ Time View

শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের সাড়াশি অভিযানে ২৫ পিছ ইয়াবা সহ ১ জন, ৫শত গ্রাম গাজা সহ ২ জন এবং অন্যান্য মামলায় ৮ জন সহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল (২২ ডিসেম্বর) শুক্রবার রাতে উপজেলার পৃথক পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ২৫পিছ ইয়াবা সহ গ্রেপ্তারকৃত কাঠ ব্যবসায়ী মো. ইদ্রিছ আলী(৫০) উপজেলার মোল্লাপাড়ার গ্রামের মৃত আঃ আজিজের ছেলে।

এছাড়াও ৫শত গ্রাম গাজা সহ গ্রেপ্তারকৃতারা হলো ফাকরাবাদ গ্রামের মোজাফফর আলীর ছেলে মো.আক্তার হোসেন (২৮)  ও মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৫) সহ সিআর গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ৮জন।

থানার সুত্রে জানা গেছে, শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম এর নির্দেশে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদল এর নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবা,গাজা সহ সিআর গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ১১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদল সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবা ও গাজা সহ গ্রেপ্তারকৃত ৩ ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের এবং ৮ ব্যক্তিকে সিআর গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী হিসেবে শনিবার দুপুরে শেরপুর কোর্টে সোর্পদ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24