ফরিদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও উত্তর শোভারামপুর গ্রামের বাসিন্দা জাফর উদ্দিন খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে মারা যান তিনি ।
তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। এর আগে তাঁর মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
Shohidul Islam
SOMAJER ALO24