সোমবার, ০১ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

চট্টগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত একই পরিবারের ৭ জন

চট্টগ্রাম প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৬৭৯ Time View

চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের সাত জন নিহতের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিন শিশু, দুই জন নারী এবং দুই জন পুরুষ। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা  যায়নি।

 

হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান  এ তথ্য নিশ্চিত করেছেন।  স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হাটহাজারী সড়কের চারিয়া বোর্ড স্কুল ও ইজতেমা মাঠের সামনে নাজিরহাট থেকে চট্টগ্রাম শহরমুখী যাত্রীবাহী বাসের সঙ্গে ফটিকছড়ি অভিমুখী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারী ও শিশুসহ অটোরিকশার সাত জনই নিহত হন।  তারা সবাই একই পরিবারের সদস্য। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই জন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

জানা গেছে, নিহতরা সবাই চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে ফটিকছড়ি উপজেলায় এক আত্মীয়র বাড়িতে অনুষ্ঠানে যাচ্ছিলেন।

হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার মোহাম্মদ শাহজাহান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। সড়ক থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে। আহত দুই জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24