রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

ফরিদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

ফরিদপুর প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৪৯৪ Time View

সারা দেশে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার রাজপথ, নৌপথ ও রেলপথ অবরোধের তৃতীয় ধাপের প্রথম দিনে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত পথসভা করেছে ফরিদপুর জেলা বিএনপি। গকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল এর নেতৃত্ব শহরের গঙ্গাবর্দী কৃষি কলেজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও পথসভা করেন দলটির নেতাকর্মীরা।

 

এ সময় উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজ্জামেল হোসেন খান মিঠু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাহফুজর রহমান সবুজ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের জয়নাল প্রামাণিক প্রমুখ।

এ দিকে সকাল ১০টায় অবরোধের সমর্থনে ফরিদপুর মহানগর কৃষক দল বিক্ষোভ মিছিল করে। আহ্বায়ক মামুনুর রশীদ মামুনের নেতৃত্বে শহরস্থ ম্যাটসের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিলটি মুজিব সড়ক ঘুরে আবার ম্যাটসের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে তারা সংক্ষিপ্ত পথসভা করে।

এ  পথসভায় বক্তব্য রাখেন ফরিদপুর মহানগর কৃষক দলের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, রাজ্জাক আহমেদ রাজু, আনোয়ারুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ শেখ, জাহিদ শেখ, টিটন শেখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24