রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

ফরিদপুরে ৬০ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

লিয়াকত হোসেনঃ
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৭৩৬ Time View
জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি- সমাজের আলো
জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি- সমাজের আলো

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সঙ্গে ফরিদপুরেও ৬০টি প্রকল্পের উদ্বোধন করেছেন।  আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে এসময় পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইসতিয়াক আরিফসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের নেতারা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন।

এসময় জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসার ৫৫টি নব নির্মিত ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এছাড়াও জেলা সমাজসেবা ভবন, টেক্সাটাইল ইনস্টিউট, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের ১০ বেডের আইসিইউ, সদরপুর সাব-রেজিষ্ট্রি অফিস এবং বোয়ালমারীতে কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24