রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

ফরিদপুরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৫৫১ Time View

ফরিদপুরে জেলা বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন, দুর্নীতি, লুটপাট ও অর্থপাচার বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

য়াজ (৪ নভেম্বর) শনিবার বেলা ১১টার দিকে জোটের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য রফিকুজ্জামান লায়েকের সভাপতিত্বে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ফরিদপুর জেলা বাম গণতান্ত্রিক জোটের সভাপতি আজাদ আবুল কালাম, জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য বেলায়েত হোসেন, সদস্য সজল বাড়ৈ, মোশারফ হোসেন, কাজী রুহুল আমিন প্রমুখ। এ সময় সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার দাবি জানান ও বর্তমান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেন। পোশাক শিল্পের শ্রমিকদের নূন্যতম মজুরি ২৫ হাজার টাকা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বাজার নিয়ন্ত্রণে সরকারকে মনিটরিং করা, দুর্নীতিবাজ, অর্থপাচার ও লুটপাটকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24