গতকাল (২৮ নভেম্বর) মঙ্গলবার দুপুরে ফরিদপুরের বিজ্ঞ জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিএএ ভাঙ্গা পৌরসভা পরিদর্শন করেছেন। ভাঙ্গা শহরের পশ্চিম হাসামদিয়ায় অবস্থিত নতুন এ পৌর ভবন পরিদর্শন করেন তিনি।
এ সময় তিনি পৌরসভার বিভিন্ন উন্নয়ন,সমস্যা ও তার সমাধানের লক্ষে পৌর মেয়র, সচিব ও কমিশনারদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করেন।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন ভাঙ্গা পৌর মেয়র এএফএম রেজা ফয়েজ, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন, ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, পৌর প্রকৌশলী রেজাউর রহমান, সচিব সমির কান্তি সরকার, কমিশনার সাহেব আলী, নাজমা,বিল্লাল প্রমূখ।