

আজ (৪ নভেম্বর) শনিবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে সমবায় অফিসের উদ্যোগে সকালে অফিস কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয় দিবসটির কর্মসূচি।
এরপর উপজেলা পরিষদ কার্যালয় থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে হয়। এরপর সমবায় অফিস হলরুমে একটি আলোচনা সভা হয়। এ আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সমবায় সংগঠন, সাংবাদিক, সুধী সমাজ ও সরকারি কর্মকর্তা, কর্মচারীরা অংশ গ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান (হাবিব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, শাফিনুর হাসান নান্নু প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন মহিলা সমবায় নেত্রী মেরিনা হক নয়ন, আশিকুজামান, তানভীর আহমেদ । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক হোসেন ও সার্বিক সহযোগিতায় ছিলেন মো. পরেশ মাতুব্বর।
Somajer Alo24