রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

নিক্সন আওয়ামী লীগের নেতাকর্মীদের নয়, মূল্যায়ন করেছেন বিএনপি-জামায়াত নেতাকর্মীদের-কাজী জাফরউল্লাহ

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৫৯০ Time View

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের সমালোচনা করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ।

নিক্সনকে উদ্দেশ্য করে তিনি মন্তব্য করেন, নিক্সন আওয়ামী লীগের নেতাকর্মীদের নয়, বরং মূল্যায়ন করেছেন বিএনপি-জামায়াত নেতাকর্মীদের। তাদের বাড়িঘর-ব্যবসা বাণিজ্য করে দিয়েছেন।

গত শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

 

এসময় তিনি আরও বলেন, নিক্সন চৌধুরী যখন ভাঙ্গায় পা দিয়েছিলেন তখন তার বা তার পরিবারের কারো এক শতাংশ জমিও ছিল না। এখন কিন্তু তিনি উন্নয়ন করে বিশাল সম্পত্তি করেছেন। একটি বড় চিড়িয়াখানাও বানিয়েছেন। মানুষ বাঁচার জন্য যুদ্ধ লড়াই করে যাচ্ছে, আর তিনি মাদারীপুরের শিবচর থেকে এসে উন্নয়নের জোয়ার দিয়ে চিড়িয়াখানা বানিয়েছেন।নতুন কোনো রাস্তা করেছেন দেখতে পাচ্ছি না। নিলুফার জাফর উল্লাহ যখন সংসদ সদস্য ছিলেন ২০০৯ সাল থেকে ২০১৮ পর্যন্ত ওই সময়ে দেওয়া প্রকল্পগুলোই এখন বাস্তবায়ন হচ্ছে। বিভিন্ন এলাকায় যে রাস্তা পাস করে এনেছিলাম, সেই রাস্তাই হয়েছে। এর বাইরে নতুন করে কোনো রাস্তা হয়নি।

হামিরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিরাজ মাতুব্বরের সভাপতিত্বে বৈঠকে আরও বক্তব্য রাখেন, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, সদরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু আলম রেজা, আজিম মিয়া ও সালেহা বেগম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24