রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ অপরাহ্ন

আলফাডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় পল্লী পশু চিকিৎসক নিহত

ফরিদপুর প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৬৭২ Time View

ফরিদপুরের আলফাডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে সোহেল রানা ইমদাদ (৪০) নামে এক পল্লী পশু চিকিৎসক নিহতের ঘটনা ঘটেছে।

আজ সোমবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বুড়াইচ মুসা মিয়ার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত সোহেল রানা উপজেলার কঠুরাকান্দী গ্রামের মৃত ওলিয়ার শেখের ছেলে। তিনি পেশায় একজন পল্লী পশু চিকিৎসক  বলে জানা যায়। এছাড়াও তিনি উপজেলা ভেটেরিনারি হাসপাতালে টিকাদান কর্মী হিসেবেও কাজ করতেন।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবু তাহের বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24