শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

মিরপুরে ভক্তদের রোষানলে সাকিব আল হাসানঃশুনলেন দুয়োধ্বনি

ক্রীয়া প্রতিবেদকঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৬১৬ Time View

কিছু দিন আগেই শুরু হয়েছে এবারের বিশ্বকাপ ক্রিকেট।বিশ্বকাপের মাঝে হঠাৎ দেশে এসে ভক্তদের রোষের মুখে পড়েছেন সাকিব আল হাসান। নানা সময়ে বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে বিভিন্ন ইস্যুতে বিতর্ক-সমালোচনা হলেও এর আগে কখনোই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি টাইগার অধিনায়ককে।

মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শোচনীয় হারের পর কলকাতায় উড়ে গিয়েছে পুরো দল। আর সাকিব ধরেন দেশের পথ। নিজের রানের খরা কাটাতে শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছে ছুটে আসেন টাইগার অধিনায়ক। বুধবার অনুশীলন করেছেন। ছিলেন বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত।

বৃহস্পতিবার হোম অব ক্রিকেট মিরপুরে অনুশীলন শেষে বেরিয়ে যাওয়ার সময়ে সেখানে উপস্থিত গুটিকয়েক ভক্তদের রোষের মুখে পড়েন দেশসেরা এ অলরাউন্ডার। এসময় উপস্থিত সমর্থকরা সাকিবকে ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি ছুড়ে দেয়। এসময় একটি কালো রঙের গাড়িতে দ্রুত স্থান ত্যাগ করেন টাইগার অধিনায়ক।

 

 

এর আগে দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার মিরপুরে অনুশীলনে নামেন সাকিব। সকাল ৯টায় এই ক্রিকেটার প্রবেশ করেন মিরপুরের ইনডোরে। সেখানে কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে অনুশীলন শুরু করেন টাইগার এই অধিনায়ক।

চলমান বিশ্বকাপে চার ম্যাচে ১৪ গড়ে সাকিবের রান মাত্র ৫৬, সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। বল হাতে ওভারপ্রতি ৫.৫৪ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নেয়া ৩০ রানে ৩ উইকেট তার সেরা পারফরম্যান্স। চোটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলেননি বাংলাদেশ কাপ্তান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24