শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

আগামী নির্বাচনে অংশ নেব, নতুন দল গঠনের পর ভিপি নাজিম

চট্টগ্রাম প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৫৬৮ Time View

এবার আত্মপ্রকাশ করেছে নতুন একটি রাজনৈতিক দল। নাম ‘প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম’। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) সাবেক ভিপি নাজিম উদ্দিন ও সাবেক জিএস আজিম উদ্দিন আহমেদের নেতৃত্বে এই রাজনৈতিক দলের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সংবাদ সম্মেলনে লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন দলের চেয়ারম্যান ভিপি নাজিম উদ্দিন। এ সময় তিনি ঢাকায় নবগঠিত দলের কনভেনশন হবে বলেও উল্লেখ করেন। সেখানে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হবে। এই দলে রয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক নেতা ও সাবেক মন্ত্রী আরিফ মঈন উদ্দিন। তিনি ছাড়াও বিএনপির আরও বেশ কয়েকজন সাবেক নেতা রয়েছেন এই দলে।

ভিপি নাজিম উদ্দিন জানিয়েছেন, আগামী নির্বাচনে তারা অংশ নেবেন। ইতোমধ্যে একশ আসনে সংসদ সদস্য প্রার্থী হওয়ার মতো নেতা তাদের দলে রয়েছেন।

তিনি বলেন, আমাদের দলের নিবন্ধন পাওয়ার জন্য আমরা চেষ্টা করবো। তবে এখন নিবন্ধন বন্ধ থাকায় আমরা অন্য দলগুলোর সঙ্গে আলাপ করছি। বিষয়টি নিয়ে মহাজোটের সঙ্গেও আলাপ করবো। নিবন্ধন না পেলেও আমরা যেকোনো জোটে থাকতে চাই।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের সদস্য সচিব চাকসুর সাবেক জিএস ভিপি আজিম উদ্দিন আহমেদ।  তিনি বলেন, ‘দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। একটা অনিশ্চিত অভিযাত্রা লক্ষ্য করছি। আজ জাতি দু’ভাবে বিভক্ত। কেউ পরিস্কার জানে না- কি হতে চলছে। নির্বাচন হবে কি না? বিরোধীদল নির্বাচনে অংশগ্রহণ করবে কি না? দেশের অর্থনীতি সচল থাকবে কি না? মেগা প্রজেক্টগুলো অব্যাহত থাকবে কি না? দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর হবে কি না? নানা প্রশ্ন জনগণের মনে উঁকি দিচ্ছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই দেশি-বিদেশি নানা গোষ্ঠী তৎপর। নানান এজেন্ডা নিয়ে প্রত্যেকেই যেন ঘোলা পানিতে মাছ শিকারে তৎপর।’ সংবাদ সম্মেলনে দলের আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24