শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

সিকিমে বন্যায় নিহত বেড়ে ৫৩

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৬৬৫ Time View

প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ভারতের সিকিমে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ আরও প্রায় ১৫০ জন মানুষ।শনিবার (৭ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম উইওনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বন্যার পানিতে সিকিমে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। পানির স্রোতে বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সাত সেনাসদস্যসহ ৫৩ জনের মৃত্যু হয়েছে। প্রায় আড়াই হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ১৪০ জনের সন্ধানে উদ্ধার অভিযান জোরদার করেছে স্থানীয় প্রশাসন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সিকিমের বিভিন্ন স্থানে কয়েক হাজার পর্যটক আটকা পড়েছেন। তাদেরকে হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে ভারতীয় সেনাবাহিনী।

সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং নিখোঁজদের উদ্ধার, ত্রাণ এবং সড়ক যোগাযোগ পুনঃস্থাপন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে নিহতদের পরিবারকে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24