শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

সাতক্ষীরায় উপকারভোগী জনসাধারণের পক্ষ হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৫৫০ Time View

সামাজিক নিরাপত্তা বেষ্টনী, নারী ও শিশুদের উন্নয়ন এবং বিভিন্ন পেশাজীবীদের জন্য সরকার কর্তৃক গৃহীত দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিতে নানাবিধ প্রকল্পের মাধ্যমে শ্যামনগর উপজেলার প্রত্যক্ষ উপকারভোগী জনসাধারণের পক্ষ হতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান হয়েছে।

 

সোমবার ১৬ অক্টোবর সকালে ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

 

উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন,শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমূল হুদা,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক,উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাহিদ সুমন, উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন,ভুরুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন লাভলু, উপজেলা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পদক আমজাদ হোসেন মিঠু সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি সদস্য,সাংবাদিকবৃন্দ,সরকারী বেসরকারী কর্মকর্তাবৃন্দ,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উপকারভোগী ভূরুলিয়া ইউনিয়নের হাজার হাজার নারী পুরুষ।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,জননেত্রী শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামীলীগ সরকারের আমলে যত উন্নতি হয়েছে অন্য কোন সরকারের আমলে এত উন্নত হয়নি। তিনি আরো বলেন, এই সরকারের আমলে একটি শিশুর গর্ভাবস্থা থেকে শুরু করে একজন প্রবীণ মানুষ পর্যন্ত বিভিন্ন স্তরের মানুষ সরকারী প্রকল্পের মাধ্যমে অনুদান পাচ্ছেন। তিনি সকলকে মানবতার মা জননেত্রী শেখ হাসিনা ও তার পরিবারের দোয়া চান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24