রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

ভাঙ্গায় আসন্ন দূর্জাপূজা উপলক্ষে সতর্ক রয়েছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৫৬৯ Time View

ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশের উদ্যোগে আসন্ন  দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে ভাঙ্গা থানার  অফিসার ইনচার্জ মোঃজিয়ারুল ইসলাম বলেন, আসছে ১৯ অক্টোবর শারদীয় দূর্গাপূজা উপলক্ষে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা বা পরিস্থিতির সৃষ্টি হতে না পারে সেজন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে। পূজাকে  কেন্দ্র করে যাতে কোনো অঘটন য না ঘটে সেই ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। নামাজের সময় মাইক, সাউন্ড বক্সসহ অন্যান্য বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে।

দুর্গাপূজা উপলক্ষ্যে নিরাপত্তায়  থাকবে পুলিশ, র‌্যাব ,গোয়েন্দা, আনসার, গ্রামপুলিশসহ বিভিন্ন বাহিনীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা।  মন্ডপের নজরদারিতে পুলিশ থাকবে। এছাড়াও কিছু পূজা মন্ডপে সিসি ক্যামেরা্র মাধ্যমে নজরদারিতে থাকবে।

পূজায় যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ওসি মোঃ জিয়ারুল ইসলাম। ট্রাফিক ইন্সপেক্টর মীর আনোয়ার হোসেন বলেন, আসন্ন দুর্গাপূজায় মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি বরাবরের মতো ভালো আছে। এ ছাড়া পূজাতে যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা সজাগ রয়েছি।

তালাত মাহমুদ শাহানশাহ,অতিরিক্ত পুলিশ সুপার,ভাঙ্গা সার্কেল, ফরিদপুর জেলা পুলিশ ভাঙ্গা সার্কেল বলেন, আসন্ন দূর্গাপূজা উপলক্ষে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা বা পরিস্থিতির সৃষ্টি হতে না পারে সেজন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন সেজন্য পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এ ব্যাপারে সার্বিকভাবে আমি সকল সম্প্রদায় ও শ্রেণীপেশার মানুষের সহযোগিতা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24