রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

ফরিদপুরের চরভদ্রাসনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার,পাঁচ জেলের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৫৩৬ Time View

সরকারী নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ ধরার অপরাধে ফরিদপুরের চরভদ্রাসনে পাঁচ জেলেকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় আড়াই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১৬০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দের পর পুড়িয়ে বিনষ্ট করা হয়। তবে কোনো ইলিশ মাছ উদ্ধার করা যায়নি।

সোমবার (১৬ অক্টোবর) দিনব্যাপী পদ্মা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী মোর্শেদ।

 

jagonews24

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আগামী ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজননের মৌসুম। এসময় ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার পাঁচ জেলেকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24