শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

গাইবান্ধায় বই ঘর সেলুন পাঠাগার উদ্বোধন;অপেক্ষার সময় কাটবে বই পড়ে

গাইবান্ধা প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৬৬৫ Time View

গাইবান্ধার ফুলছড়িতে সেলুনে চুল কাটাতে আসা অপেক্ষমান গ্রাহকদের বই পড়ায় উৎসাহিত করতে  ‘বই ঘর সেলুন পাঠাগার’ উদ্বোধন করা হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যায় গাইবান্ধার এক টাকার মাস্টারখ্যাত প্রবীণ শিক্ষক মো. লুৎফর রহমান ফুলছড়ি উপজেলা মদনের পাড়া এলাকায় ‘অলি হেয়ার কাটিং’ সেলুনে এ পাঠাগারের উদ্বোধন করেন।

 

এ সময়  উপস্থিত ছিলেন বই ঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. মেহেদী হাসান, কোষাধ্যক্ষ মো. নিশাদ বাবু, সদস্য মো. ফুয়াদ হাসান, মো. সাগর মিয়া, মো. রবিউল ইসলাম, মো. ফারদিন, সেলুন মালিক ওমর ফারুক প্রমুখ ।

সেলুনের মালিক ওমর ফারুক বলেন, আমার সেলুনে অধিকাংশ যুবক চুল কাটাতে ও শেভ করাতে আসে। যখন লম্বা সিরিয়াল থাকে তখন ফোন চালিয়ে ও গেম খেলে সময় নষ্ট করে। আমার সেলুনে বই ঘর সেলুন পাঠাগার স্থাপন করতে চাইলে আমি সম্মতি দেই। যুব সমাজকে আলোকিত করতে হলে বই পড়ার বিকল্প নেই।

বই ঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. মেহেদী হাসান বলেন, জ্ঞানপিপাসুদের কথা মাথায় রেখে এবার বই ঘর সেলুন পাঠাগার চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, বাইরে থেকে সেলুনকে অন্যসব সেলুনের মতোই মনে হবে। কিন্তু সেলুনের ভেতরে একটি অংশে বই রাখা হয়েছে। তারা যেন সময় অপচয় না করে, সেজন্য এই পাঠাগার গড়ে তোলা হয়েছে। পাঠাগারে বিভিন্ন রকমের বই সাজানো আছে।

বর্তমানে এই পাঠাগারে ৩০টি বই রাখা হয়েছে। প্রতিমাসে নতুন বই দেওয়া হবে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন সেলুনে গ্রাহকদের জন্য আরও পাঠাগার গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24