রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

কবি আসাদ চৌধুরীকে কবিতায় স্মৃতিচারণ করে স্মরণসভা অনুষ্ঠিত

লিয়াকত হোসেনঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৫৭৭ Time View

বীর মুক্তিযোদ্ধা ও দেশ বরেণ্য কবি সদ্য প্রয়াত আসাদ চৌধুরী স্মরণে ফরিদপুরে  স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সাহিত্য সংগঠন সাহিত্য পরিষদ এবং সমকাল সুহৃদ সমাবেশের যৌথ আয়োজনে বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা কবির জীবন ও কর্মের উপর আলোকপাত করেন।

ফরিদপুর শহরের আলিপুরে সমকাল অফিসে সুহৃদ সমাবেশের মিলনায়তনে বুধবার সন্ধ্যায় এই স্মরণ অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘ক্ষমা করো কবি, সত্যই কারো কারো ঘরে ফেরা সোজা নয়।’

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আলতাফ হোসেনের সভাপতিত্বে সেখানে বক্তব্য দেন ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন, হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদের আহ্বায়ক শামীম আরা বেগম, মুসলিম মিশন কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মৃধা রেজাউল, সমকাল সুহৃদ সমাবেশ ফরিদপুরের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, যুগ্মসাধারণ সম্পাদক আবরাব নাদিম ইতু, নির্বাহী সদস্য রওশন আরা দীপ্তি ,কবি ও লেখক আঃ রাজ্জাক রাজা এবং কবি শাকেরা আহমেদ। সেখানে কবি আসাদ চৌধুরীর কবিতা পাঠ করেন ঋতু ভট্টাচার্য।

উল্লেখ্য, কবি আসাদ চৌধুরী গত ৫ অক্টোবর কানাডায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24