শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

অতিরিক্ত আইজিপি হলেন তিন কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৬০৯ Time View

 

পুলিশের তিন কর্মকর্তা অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়েছেন। বুধবার (২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক সেলিম মো. জাহাংগীর, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য এবং ট্যুরিস্ট পুলিশের প্রধান হাবিবুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যোগদানপত্র প্রেরণ করবেন এবং পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24