সোমবার, ০১ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

সমাবেশ করতে আ.লীগ-বিএনপিকে মানতে হবে যেসব শর্ত

অনলাইন  ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৫৭৯ Time View

রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি কিংবা আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনকে সমাবেশ করার জন্য পুলিশ অনুমতি দিলে সবার জন্য একই শর্ত প্রযোজ্য হবে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঢাকায় এখনও কোনো দলকেই সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। অনুমতি দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে ঢাকা মহানগর পুলিশ। আর অনুমতি দেওয়া হলে দুই দলের ক্ষেত্রেই একই শর্ত প্রযোজ্য হবে।’

রাজনৈতিক কোনো দলের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা নেই মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সমাবেশ থেকে সহিংসতা হলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।’

আগামীকাল শুক্রবার বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশের কর্মসূচি নিয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুই দলের জন্য একই নির্দেশনা থাকবে। এখন পর্যন্ত আমরা কাউকে অনুমতি দিইনি। আমাদের কমিশনার (ডিএমপি পুলিশ কমিশনার) সাহেব এখন বসবেন। সিটি করপোরেশন এলাকায় পুলিশ কমিশনার এটি নিয়ন্ত্রণ করে থাকেন। তিনি বসে সিদ্ধান্ত নেবেন কি করবেন।’

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসের কর্মসূচি জানাতে আজ এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24