রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

মমেক হাসপাতালে আরও ৪২ ডেঙ্গু রোগী ভর্তি

অনলাইন  ডেস্ক:
  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৫১৩ Time View

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১৫ জন। এরমধ্যে পুরুষ ১০০, নারী ১১ ও শিশু রয়েছে ৪ জন।

বুধবার (২৬ জুলাই) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পার্সন ফরহাদ হোসেন হিরা। তিনি জানান, ভর্তিকৃত রোগীর অধিকাংশের অবস্থা স্থিতিশীল রয়েছে। কয়েকজন অবস্থা কিছুটা খারাপ থাকলেও তাদের পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট দেখা দিয়েছে। অনেকেরই ঠাঁই হয়েছে হাসপাতালের বারান্দা ও মেঝেতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24