সোমবার, ০১ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

অবশেষে ঢাকায় স্বস্তির বৃষ্টি

অনলাইন  ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৬১৬ Time View

তীব্র তাপদাহ ও প্রচণ্ড গরমের পর স্বস্তি ও শান্তির বৃষ্টিতে ভিজল ঢাকা। অবশ্য রাজধানীর আকাশ মেঘলা থাকায় গুমোট আবহাওয়ায় রয়ে গেছে অস্বস্তি।

বৃহস্পতিবার (৮ জুন) সকালে রাজধানীর বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়েছে। কিছুদিন ধরেই রাজধানীসহ প্রায় সারাদেশে বইছে তাপপ্রবাহ। তাপমাত্রা কোথাও কোথাও ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করেছে। তীব্র গরমে কষ্ট পাচ্ছে রাজধানীসহ সারাদেশের মানুষ। টানা গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন।

এর আগে, বুধবার (৭ জুন) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবারই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। ঢাকায়ও বৃষ্টি হবে বলে জানিয়েছিল সংস্থাটি। বুধবার ঢাকার আকাশ কিছুটা মেঘলা ছিল। এদিন রাজধানীর উত্তর অংশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে।

তবে বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘে ঢাকা। বেলা ১১টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। সকালের দিকে রাজধানীর যাত্রাবাড়ী, গুলিস্তানসহ বিভিন্ন অংশে এক পশলা হালকা বৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24