মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ইউরো বাছাই ১৯৯তম ম্যাচ জয় দিয়ে রাঙালেন রোনালদো

অনলাইন  ডেস্ক:
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৬৫৬ Time View

আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৯৯তম ম্যাচ খেলতে নেমেছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরোর বাছাইপর্বে বসনিয়ার বিপক্ষে সেই ম্যাচে গোল না পেলেও জয় ঠিকই বাগিয়ে নিয়েছেন সিআর সেভেন। ব্রুনো ফার্নান্দেসের জোড়া গোলে বসনিয়াকে ৩-১ গোলে হারিয়েছে পর্তুগাল।

ঘরের মাঠ লিসবনে পর্তুগালের গোলের খাতা খোলেন বার্নাদো ডি সিলভা। ৪৪তম মিনিটে ব্রুনো ফার্নান্দেসের পাস থেকে জালের ঠিকানা খুঁজে নিয়ে দলকে লিড এনে দেন এই মিডফিল্ডার। যদিও তার আগে জালের দেখা পান রোনালদো। ব্রুনোর বাড়ানো ক্রস থেকে হেড করে বসনিয়ার জালে প্রথম হামলা চালান রোনালদো। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয় তার সেই গোল।

বিরতির পর ৭৭তম মিনিটে ব্যবধান বাড়ান ফার্নান্দেস। রুবেন নেভেসের ক্রস দুর্দান্ত এক হেডে জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি।

যোগ করা অতিরিক্ত সময়ে বসনিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়ে বড় জয় নিশ্চিত করেন ফার্নান্দেস। জাতীয় দলের জার্সি গায়ে সেটি ছিল তার ১৫তম গোল। আর তাতেই বাছাইপর্বে টানা তৃতীয় জয় নিশ্চিত হয় পর্তুগালের।

ম্যাচ চলাকালীন এক ভক্ত মাঠে ঢুকে পড়ে সিআর সেভেনকে কোলে তুলে নেয়। তার সঙ্গে ‘সিউউ’ উদযাপন করেন পর্তুগিজ দলপতি। এমনকি ম্যাচ শেষে তার সঙ্গে দেখাও করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24