শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

স্ত্রীর মামলায় ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে সাক্ষ্য হয়নি

অনলাইন  ডেস্ক:
  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৬১৪ Time View

যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে স্ত্রীর করা মামলায় ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়নি। আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালতে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল।

তবে মামলার বাদী ইসরাত জাহান আদালতে উপস্থিত হননি। এ জন্য আদালত আগামী ১ জুন সাক্ষ্য গ্রহণের নতুন দিন ধার্য করেন। এর আগে আল আমিন আদালতে হাজিরা দেন। এ মামলায় জামিনে রয়েছেন তিনি।

২০২২ সালের ১ সেপ্টেম্বর নির্যাতন ও মারধরের অভিযোগ এনে ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে তার স্ত্রী ইসরাত জাহান একটি লিখিত অভিযোগ করেন। পর দিন ২ সেপ্টেম্বর মিরপুর মডেল থানা পুলিশ অভিযোগটি মামলা আকারে নথিভুক্ত করে।

তদন্ত শেষে গত ২ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক সোহেল রানা আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর গত ৫ মার্চ আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24