সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

মার্কিন নিষেধাজ্ঞা প্রশ্নে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন  ডেস্ক:
  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৬৪০ Time View

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র বলে কয়ে কিছু করে না, তাই মার্কিন নিষেধাজ্ঞা আসবে কি না সেই বিষয়ে কিছু জানি না। সোমবার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর কাতার সফর বিষয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

একটি জাতীয় দৈনিকের উদ্ধৃতি দিয়ে করা এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গতকাল কৃষিমন্ত্রীও বলেছেন, দেশে স্যাংশনের কোনো কারণ নেই। এটা হলে দুঃখজনক হবে।

মন্ত্রী বলেন, আমেরিকা তো হাজার হাজার নিষেধাজ্ঞা দিচ্ছে। সম্প্রতি আমেরিকার একজন প্রতিনিধি এসেছিলেন তাদের বক্তব্য অত্যন্ত পজিটিভ ছিল। সেক্ষেত্রে আপনারা যে তথ্য দিলেন এ বিষয়ে আমাদের জানা নেই।

তিনি বলেন, একটি দৈনিক পত্রিকার এক প্রতিবেদনে যে তথ্য দিয়েছে সেটা মিথ্যা তথ্য। সেখানে বলেছে আমি মন্ত্রী হওয়ার আগে চায়নিজ প্রতিষ্ঠানে লবিস্ট হিসেবে কাজ করেছি, এটা ডাহা মিথ্যা। বরং বলতে পারেন আমি সারাজীবন যুক্তরাষ্ট্রে ছিলাম, সেখানে কাজ করেছি।মার্কিন দূতাবাস নাগরিকদের দেশে চলাচলে ভ্রমণ সতর্কতা দিয়েছে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা খুবই দুঃখজনক। আরও সাত আট মাস পর নির্বাচন হবে। তাদের জিজ্ঞেস করেন তারা কেন এই সতর্কতা দিল। আমাদের দেশে হত্যা নেই, গুলি করে কাউকে মারা হয় না।

ড. মোমেন বলেন, আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি এতো ভালো হয়েছে পুলিশ কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে অপরাধী ধরে নিয়ে আসে। তারা খুব ভালো কাজ করছে। আমাদের দেশে এমন কোনো কারণ নেই যে সহিংসতা হবে। বরং কেউ কেউ যুক্তরাষ্ট্রে গেলে সতর্ক করা উচিত সেখানে শপিংমলে, স্কুলে, বারে গেলে সতর্ক থাকতে হবে।

মন্ত্রী এ সময় আরও বলেন, যুক্তরাষ্ট্র নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের ইঙ্গিত হলো, এটা বিজয়ের জাতি। কারো চোখ রাঙ্গানিকে ভয় পাই না। সমস্যা আসলে, পিছুটান না করে, চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি। সে বার্তাই প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24