সোমবার, ২৫ মে ২০২৬, ০২:০২ অপরাহ্ন

খুসখুসে কাশি ও ক্লান্তি হতে পারে ক্যান্সারের ইঙ্গিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৬৬৫ Time View

অল্পবয়সি কিংবা মধ্যবয়সিদের মধ্যে সিগারেট, হুকা ও পানমশলা খাওয়ার অভ্যাসের কারণেই বেড়ে চলেছে গলার ক্যান্সারের আক্রান্ত হওয়ার প্রবণতা। বহু ক্ষেত্রে মানুষ অনেক পরে জানতে পারেন এই ক্যান্সারের কথা। তখন আর সময় থাকে না রোগীকে সুস্থ করে তোলার। কিছু কিছু উপসর্গ দেখলে গলার ক্যান্সারের বিষয়ে আগে থেকেই সতর্ক হওয়া যায়।

>> গলায় ও মুখে অনবরত ব্যথা করলে এবং সেই ব্যথা দীর্ঘস্থায়ী হলে তা ক্যান্সারের উপসর্গ হতে পারে। এ ছাড়া মুখের ভিতরে সাদা দাগ দেখা দিলে এবং খাবার গিলতে সমস্যা হলে, সতর্ক হতে হবে। এই লক্ষণগুলো এড়িয়ে যাবেন না। দীর্ঘদিন কাশি না সারলেও সাবধান!

> নানা কারণে শ্বাস নিতে সমস্যা দেখা দিতে পারে। তবে উপরের সমস্যাগুলোর সঙ্গে যদি দীর্ঘদিন শ্বাস নিতে সমস্যা হতে থাকে, তবে এটি হতে পারে গলায় ক্যান্সারের লক্ষণ।

>> চোয়াল নাড়াতে সমস্যা এবং জিহ্বায় ঘা ও ক্ষত দেখা দেওয়া হতে পারে গলায় ক্যান্সার হওয়ার লক্ষণ। এ ছাড়া, অনেক সময়ে জিভ থেকে রক্ত পড়তেও দেখা যায়, সেই উপসর্গ দেখলেই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

>> সর্দিকাশি হলে কফ হওয়া স্বাভাবিক। তবে দীর্ঘদিন ধরে কফ ও কাশি হতে থাকলে তা গলায় ক্যান্সার হওয়ার উপসর্গ হতেই পারে। এর পাশাপাশি কফের সঙ্গে রক্ত পড়াও হচ্ছে মারাত্মক একটি লক্ষণ।

>> হঠাৎ যদি গলার স্বরের পরিবর্তন হয়ে থাকে, তবে এটিও হতে পারে ক্যান্সারের লক্ষণ।

গলা কিংবা মুখ সম্পর্কিত উপসর্গ ছাড়াও শরীরে অন্য অঙ্গের কিছু উপসর্গও গলার ক্যান্সারের কথা জানান দেয়। জেনে নিন সেগুলো কী কী।

>> দীর্ঘদিন ধরে কানে ব্যথা।

>> নাক থেকে রক্ত বেরোনো।

>> দীর্ঘ সময়ে নাকে কফ জমে থাকা, নাক বন্ধ হওয়া।

>> সাইনাসের সংক্রমণ যদি দীর্ঘমেয়াদি হয়।

>> মাথা ঘোরা, কোনও কারণ ছাড়াই ওজন কমে যাওয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24